×

খুলনা

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ ২ জনের মৃত্যু

Icon

শুভ সরকার,নড়াইল

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে নড়াইলে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ জন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের ‘বাদশার গ্যারেজ’ নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের মাহিদিয়া গ্রামের বাসিন্দা জাহানারা বেগম (৫৫) এবং লক্ষ্মীপুরের পূর্ব চকলাপোতা গ্রামের আঃ হাশেমের ছেলে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগমের স্বামী ইসমাইল হোসেন ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে ঢাকা থেকে যশোর ফিরছিলেন জাহানারা বেগম ও স্বজনরা। পথিমধ্যে নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। এ সময় আরও ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাহিদ-হাসনাত-সারজিসদের অবদান অস্বীকারকারীরা বিবেকহীন: মিতু

নাহিদ-হাসনাত-সারজিসদের অবদান অস্বীকারকারীরা বিবেকহীন: মিতু

টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা

টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা

শেখ হাসিনা দেশত্যাগের আগের কললিস্টে উঠে এলো নতুন তথ্যে

শেখ হাসিনা দেশত্যাগের আগের কললিস্টে উঠে এলো নতুন তথ্যে

‘নিজের কবর নিজেই খুঁড়েছি’

‘নিজের কবর নিজেই খুঁড়েছি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App