×

খুলনা

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৫০ পিএম

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে মাঝ নদীতে বজ্রপাতে  নূর হোসেন গাজী (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। এতে জহির হোসেন (৪০) নামে আরো একজন আহত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর হোসেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে এবং আহত জহির একই গ্রামের হাসান গাজীর ছেলে।

নিহত নূরের ভাই আমজাদ হোসেন বলেন, ‘সকালে নূর হোসেনসহ কয়েকজন নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে নূর হোসেনের মৃত্যু হয় এবং ১০০ হাত দূরে থাকা জহির অজ্ঞান হয়ে যায়।’

মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল রহমান (পল্টু) বলেন, ‘ঘটনার পর নূর হোসেনের সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে হরিনগর বাজারের গ্রাম্য ডাক্তার শিবপদ মণ্ডলের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত জেলেকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জেলের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড খালাস পেয়েছেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App