×

খুলনা

প্রতিবন্ধীকে গাছে বেঁধে নির্যাতনের পর মৃত্যু, গ্রেপ্তার ১

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

প্রতিবন্ধীকে গাছে বেঁধে নির্যাতনের পর মৃত্যু, গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে (৩২) চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকা থেকে আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালী গ্রামের প্রভাস বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আনোয়ার হোসেন হত্যা মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ায় ভ্যান চুরির সন্দেহে আনোয়ার হোসেনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই গত ২৯ জুন নড়াইল সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App