×

খুলনা

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় ১৬ দলীয় মরহুম রুস্তম আলী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় লাউজানী হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি।

মরহুম রুস্তম আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন টুর্নামেন্টের আয়োজন করেন।

উদ্বোধনী ম্যাচে যশোর সদর উপজেলার ছোট মেঘলা ফুটবল একাদশের মুখোমুখি হয় শার্শা উপজেলার শিকারপুর ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশ। ম্যাচে ছোট মেঘলা ফুটবল একাদশ ৬-১ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে। বিজয়ী দলের খেলোয়াড় আরিফ খান জয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা চলাকালে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না, বিএনপি নেতা বিল্লাল হোসেন, আনিছুজ্জামান রিপন, হিরা মনি আক্তার, রুবেল হোসেন, আনোয়ার হোসেন, রবিউল ইসলামসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ম্যাচ পরিচালনা করেন ফরহাদ হোসেন। তাকে সহায়তা করেন মোস্তাফিজুর রহমান শান্ত ও হৃদয় হোসেন। ধারাভাষ্য প্রদান করেন আবু রায়হান রাজ ও সাদিকুর রহমান জয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

রংপুরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

প্রতিমন্ত্রী টুকু খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App