×

খুলনা

বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহম্মদ তানভীর নামে ( ১৫) এক মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে কালিয়া পৌর এলাকার বেন্দা গ্রামে একটি চায়ের দোকানে চা বানাতে গিয়ে এ ঘটনা ঘটে।

মোহম্মদ তানভীর বেন্দা গ্রামের মো. আজগার শেখের ছেলে।

জানা গেছে, কালিয়া পৌর এলাকার বেন্দা গ্রামের মো. আজগার শেখের ছেলে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র মোহম্মদ তানভীর বাবাকে সহায়তা করতে গিয়ে ইলেকট্রিক চায়ের কেটলিতে চা বানাতে যায়। এ সময় কেটলিতে সমস্যা হওয়ায় ইলেকট্রিক কেটলিটি তানভীর নিজে সারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে। 

কালিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি )মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App