×

খুলনা

প্রকাশ্যে পুলিশকে মারধর করে ভিডিও ধারণ, অতঃপর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

প্রকাশ্যে পুলিশকে মারধর করে ভিডিও ধারণ, অতঃপর

ছবি: সংগৃহীত

মাগুরায় এক পুলিশ সদস্যকে মারধর করে ভিডিও ধারণ করেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন। এ সময় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পর একই ঘটনাকে ঘিরে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাগুরা শহরে এ ঘটনা ঘটে।

 মারধরের শিকার মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। তিনি শহরের ভায়নার মোড় এলাকা হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন: নেপালের বন্যা নিয়ে যা বললেন অপু বিশ্বাস

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন ইমরান হোসেন। এ সময় তার মোটরসাইকেলের সামনে নয়ন থাকায় তিনি হর্ন দেন। হর্ন দেওয়ার পরও নয়ন রাস্তা থেকে সরে না যাওয়ায় ইমরান এর কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নয়ন ইমরানকে মারধর করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে বাধা দিলে নয়ন সেখান থেকে চলে যান।

পুলিশ সূত্রে জানা যায়, বাহিনীর একজন সদস্যের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন এক পুলিশ সদস্যকে মারধর করেছেন। আমরা বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App