নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ(৫৫), আমিনুর শিকদার(৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান(৫৫), সেকেন্দার আলী(৪৫), হাসানুর রহমান(৫৫),রিয়াজুল শিকদার(২২), আরিফুল শেখ(২২), তারেখ শেখ(৩২), জুলফিকার মোল্যা(৪৫) ও শরিফুল মোল্যা(৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মামলায় হাজিরা দিতে আসা এসব আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে আদালত এলাকায় অস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
