×

আইন-বিচার

সাবেক এমপি সালাম মূর্শেদী কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

সাবেক এমপি সালাম মূর্শেদী কারাগারে

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। ছবি: সংগৃহীত

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে সালাম মূর্শেদীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. রেজাউল করিম কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে মূর্শেদীর পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকার আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গত ২ অক্টোবর মূর্শেদীকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। এর আগে ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন: শেখ হাসিনার পিওনের বিরুদ্ধে তদন্তে নেমে চোখ কপালে উঠলো সিআইডির

আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচণা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।

মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, মূর্শেদী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল রহস্য উদঘাটন এবং এই ঘটনার সঙ্গে আর যারা জড়িত তাদের শনাক্ত করার জন্য রিমান্ডে নেয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App