×

আইন-বিচার

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জাকিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক হাসান মাহমুদ ও ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহণ শ্রমিক দলের সভাপতি হত্যা মামলারত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা । শুক্রবার (১ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মামলার বাদী ফাতেমার স্বামী হাসান মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহণ শ্রমিক দলের সভাপতি ও পেশায় একজন সাংবাদিক ছিলেন। গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরে আসেননি। পরে তার স্ত্রী ফাতেমা অনেক খোঁজাখুজি করার পর জানতে পারেন, সাদা পোশাকে অস্ত্রধারীরাসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছে।

ডিসি তালেবুর রহমান আরো জানান, পরবর্তীতে তিনি খবর পান তার স্বামীর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে। ওইদিন ভোর সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ আগস্ট ডিএমপির খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

ডিএমপির এই কর্মকর্তা আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App