×

আইন-বিচার

এ্যানির বিরুদ্ধে করা ৬ মামলা হাইকোর্টে বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

এ্যানির বিরুদ্ধে করা ৬ মামলা হাইকোর্টে বাতিল

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ২০১০ সালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা ছয়টি মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইনজীবী মো. কামাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এসব মামলা বাতিলের রুল শুনানি শেষে এ রায় দেন।

আইনজীবী মো. কামাল হোসেন জানান, এ্যানির বিরুদ্ধে ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মামলা হয়। তার বিরুদ্ধে এ মামলাগুলোতে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। বুধবার রুলের শুনানি শেষে ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া, আইনজীবী আজমল হোসেন।

আরো পড়ুন : তৈমূরের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App