×

ক্রিকেট

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী বুধবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। এরই মধ্যে জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে সাবেক এই ক্রিকেটারের। তবে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বোর্ডের অন্য কোনো বিভাগে দায়িত্ব পালন করবেন তিনি। বিসিবির পক্ষ থেকে তাঁকে এমনটাই জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আশরাফুল বলেন, ‘আজকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে, তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে, অন্য বিভাগে দায়িত্ব দেবে। কোথায় দেওয়া হবে, এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।’

আরও পড়ুন: গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।

এদিকে, পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগের জন্য দুই থেকে তিনজনের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা এবং শ্রীলঙ্কার সাবেক এক ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App