×

আইন-বিচার

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ এএম

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত যদি ফিরিয়ে না দেয় তাহলে তার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না, তবে ভারত যদি না দেয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার চলবে।

বুধবার (১১ ডিসেম্বর) প্রসিকিউশন টিম-তদন্ত সংস্থার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

টবি ক্যাডম্যান বলেন, আন্তর্জাতিক মান মেনে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম চলছে। ট্রাইব্যুনালের দু’একটি ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে। গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান টবি।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। পরে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রসিকিউটর মিজানুল ইসলাম ও তদন্ত সংস্থার প্রধানরা।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা: শুভেন্দু অধিকারী

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম

ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App