×

আইন-বিচার

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের সময় নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের সময় নির্ধারণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরো বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার সকালে মামলার শুনানিতে আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরো পড়ুন : ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোটকেন্দ্র নিয়ে নতুন সিদ্ধান্ত

অন্য আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পরে সেই মেয়াদ আরো দুইবার বাড়ানো হয়।

নতুন নির্দেশ অনুযায়ী, মামলাগুলোর তদন্ত প্রতিবেদন অবশ্যই ১৫ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে জমা দিতে হবে, অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউশন টিমের কর্মকর্তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App