×

আইন-বিচার

জয়-পলক ইস্যুতে আদালতে আজ প্রথম সাক্ষ্য, বাড়ছে উত্তেজনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

জয়-পলক ইস্যুতে আদালতে আজ প্রথম সাক্ষ্য, বাড়ছে উত্তেজনা

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকর বিরুদ্ধে চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার বিচারপ্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করেছে। 

এ মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে, যা আলোচিত এই মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ১৮ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এছাড়া এদিন র‍্যাবের টিএফআই সেলে ৮ বছর গুম করে নির্যাতনের শিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেমকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। 

এ মামলায় শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাতজন পলাতক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App