×

আইন-বিচার

গণভোটে প্রতারণার অভিযোগ আইনমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:২৩ পিএম

গণভোটে প্রতারণার অভিযোগ আইনমন্ত্রীর

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

গণভোটের একটি অংশে প্রতারণা রয়েছে, তবে সেই অংশের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকুপার নতুন বাজারে মহান মে দিবস উপলক্ষে পৌর শ্রমিক দলের আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তবে গণভোটের একটি অংশে প্রতারণা রয়েছে এবং বিএনপি সেই প্রতারণামূলক অংশের সঙ্গে নেই।

আইনমন্ত্রী জোর দিয়ে বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন : ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

তিনি বলেন, একটি চেয়ারম্যান পদ লাভের জন্য সহিংসতা বা প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তিনি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, কৃষকদল নেতা ওসমান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি এবং পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App