×

আইন-বিচার

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রুল জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রুল জারি

ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করাকে কেন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য কেন ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আরো পড়ুন: হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

রুল জারির বিষয়টি নিশ্চিত করে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন ইউপি চেয়ারম্যানকে আইন অনুযায়ী গ্রাম আদালত পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারেন। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন বিচারিক ম্যাজিস্ট্রেটকে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

আরো পড়ুন: চেক ডিজঅনার মামলায় কারাগারে রিজেন্টের সাহেদ

তার ভাষ্য, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায় ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে চেয়ারম্যান পদের জন্য ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App