×

আইন-বিচার

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

ছবি: সংগৃহীত

বিয়ের ক্ষেত্রে তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর-কনের পূর্ববর্তী ও বর্তমান বিয়ে, সন্তান এবং জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

জনস্বার্থে মঙ্গলবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট আবেদন করেন। রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী ইশরাত হাসান। নোটিশের কোনো কার্যকর জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

রিটে কাবিননামার ফরম সংশোধন করে বর ও কনের আগের ও বর্তমান সব বিয়ের তথ্য, আগের বা বিদ্যমান বিয়ের সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব ও অন্যান্য আইনগত দায়ের বিবরণ এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে এসব তথ্য যুক্ত না করে কাবিননামা হালনাগাদ করার ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং নাগরিকদের পারিবারিক জীবন সুরক্ষায় কাবিননামার প্রচলিত ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর অধীনে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ঘ’ ফরমের বর্তমান কাবিননামায় প্রয়োজনীয় বেশ কিছু তথ্যের ঘাটতি রয়েছে।

আরও পড়ুন: ৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

নোটিশ অনুযায়ী, বর্তমান কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রীর পরিচয়, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়ার তারিখ, চলমান বৈবাহিক মামলা এবং বিদ্যমান সন্তানের তথ্য যথাযথভাবে উল্লেখ ও যাচাইয়ের সুযোগ নেই।

এর ফলে কেউ পূর্বের একাধিক বিয়ে, বিদ্যমান বৈবাহিক সম্পর্ক, বিতর্কিত বা অনিবন্ধিত তালাক, সন্তান কিংবা আগের পরিবারের প্রতি চলমান ভরণপোষণ ও অভিভাবকত্বসংক্রান্ত দায় গোপন করে নতুন বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ পেতে পারেন। এতে প্রতারণার ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি নতুন জীবনসঙ্গীর জেনে-বুঝে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও ক্ষুণ্ন হতে পারে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

লজ্জার রেকর্ডের সামনে মেসি

লজ্জার রেকর্ডের সামনে মেসি

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App