পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।
অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
আরও পড়ুন: গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ
আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সরকার সংবিধান মেনেই সব কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলা, গুম ও ‘ক্রসফায়ার’-এর সংস্কৃতি বন্ধ করে দেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে। সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা করেনি বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন
আইনমন্ত্রী আরও বলেন, কোনো ভুক্তভোগীর নিজের পক্ষে আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে রাষ্ট্র তার পাশে থাকবে। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
