×

আইন-বিচার

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ছবি : সংগৃহীত

ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য হাইকোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় ইতোমধ্যে তিনি জামিন পেয়েছেন।

তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালী থানায় ১৯ জনকে আসামি করে মামলাটি করেন তৎকালীন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান।

আরও পড়ুন: হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

মামলায় ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে আদালতের কাছাকাছি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, ভালোবাসায়: শাবনূর

তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, ভালোবাসায়: শাবনূর

সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াহ বিশেষজ্ঞদের কাছে পাঠানোর দাবি

সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াহ বিশেষজ্ঞদের কাছে পাঠানোর দাবি

ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ

স্থায়ী বাঁধের দাবি ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App