×

আইন-বিচার

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

মামলাটি তদন্তকালে তার নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করা হচ্ছে-এমন তথ্য পাওয়ায় সম্পদ ক্রোকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

ক্রোক আদেশ চাওয়া জমিটি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন মৌজায় অবস্থিত। দলিলে জমিটির মূল্য দেখানো হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার টাকা। মামলার তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা কঠিন হতে পারে। এ কারণে সম্পদটি জরুরি ভিত্তিতে ক্রোকের আবেদন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App