×

আইন-বিচার

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

 গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবার করা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সত্যতা তদন্তাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবাসিক হোটেলে যুবকের মরদেহ, কথিত স্ত্রী আটক

আবাসিক হোটেলে যুবকের মরদেহ, কথিত স্ত্রী আটক

এবার বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ

আসামিদের জামিন এবার বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ

গাজী নজরুলের বিচারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

গাজী নজরুলের বিচারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

মসজিদে ঢুকে কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

মসজিদে ঢুকে কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App