×

সাহিত্য

তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৬:১৮ পিএম

তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ

চলচ্চিত্রকার তারেক মাসুদ।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরো তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হয়েছিলেন। যা দেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে। যে শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবার নয়।

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ১২ ও ১৩ আগস্ট, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচির আয়োজন করেছে। বুধবার (১২ আগস্ট) রাত ৯টায় অনলাইনে স্মরণ আলোচনা অনুষ্ঠিত হবে।

স্মরণ আলোচনাটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হবে। স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, সাংবাদিক আসিফ মুনীর, শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক ও মহাসড়কে নিহত সকল মানুষকে স্মরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App