×

গণমাধ্যম

প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক, যেসব আলোচনা হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক, যেসব আলোচনা হলো

সাংবাদিকের কাছে বৈঠক নিয়ে কথা বলেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি : সংগৃহীত

দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সম্পাদক পরিষদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছেন সম্পাদকরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকের কাছে এ বৈঠক নিয়ে কথা বলেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

মাহফুজ আনাম বলেন, দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন।

তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এ ধরনের আইন, অ্যাটলিস্ট এই মুহূর্তে যেন ঘোষণা দেয়া হয় যে, এই আইনগুলোতে সাংবাদিকদের নিপীড়নের যে ধারাগুলো আছে এগুলো কার্যকর হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে করবেন। এখানে আরো প্রস্তাব এসেছে যে, কনস্টিটিউশনাল রিফর্ম এখানে প্রধান উপদেষ্টা যদি মনে করেন, এর জন্য একটি গ্রুপ করে দিয়ে বা কমিটি করে দিয়ে সব ধরনের আইনের পরিবর্তন জুডিশিয়ারির ইনডিপেনডেন্স, পুলিশ রিফর্ম, এগুলোর সব কিছু একটি গ্রুপের কাছে বা বিভিন্নভাবে হতে পারে। অর্থাৎ এগুলো আমরা পরিবর্তন চাই, গণতান্ত্রিক রিফর্ম চাই।’

আরো পড়ুন : গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

তিনি আরো বলেন, ড. ইউনূস সাংবাদিকদের বলেছেন, তিনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন এবং আমাদের কাছে তার বিশেষ আবেদন হচ্ছে, আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারি। তিনি আমাদের বিভিন্ন পরামর্শ সাগ্রহে গ্রহণ করেছেন এবং আমাদের আহ্বান করেছেন যে, এই সরকার পরিচালনার সব ক্ষেত্রে ভুল-ত্রুটি যেন আমরা ধরিয়ে দিই। এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এই সরকারের ভুলত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় কাগজে ছাপি এবং এই সরকারকে সাহায্য করি।

অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিভিন্ন শীর্ষ পত্রিকার সম্পাদকরা অংশ নিয়েছেন। উপস্থিত সম্পাদকদের মধ্যে আছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App