×

গণমাধ্যম

নড়াইলে সাংবাদিকের ওপর হামলায় মানববন্ধন

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

নড়াইলে সাংবাদিকের ওপর হামলায় মানববন্ধন

ছবি : ভোরের কাগজ

সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক সমাজ, নড়াইল’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নড়াইল প্রেস ক্লাবে সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলুসহ অনেকে।

আরো পড়ুন : বাউফলে দোকানে ডাকাতি, মালিককে অপহরণ!

এ সময় বক্তারা বলেন, ‘গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।’

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ভক্ত সরকার, সহ-সভাপতি ও সাপ্তাহিক নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, নিউজ২৪.কম এর সম্পাদক দেশ টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান, এখন টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র প্রতিবেদক এসকে সুজয় বিশ্বাস, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফুলতলার প্রতিনিধি রাসেল হুসাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা । 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি

নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ

নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ

জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়া

জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়া

কোথায় হারিয়ে গেলো আওয়ামীপন্থি শিল্পীরা?

কোথায় হারিয়ে গেলো আওয়ামীপন্থি শিল্পীরা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App