×

গণমাধ্যম

মধ্যরাতে ভোরের কাগজের অনলাইন হেড সোহেলকে তুলে নিলো ডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম

মধ্যরাতে ভোরের কাগজের অনলাইন হেড সোহেলকে তুলে নিলো ডিবি

দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেল। ফাইল ছবি

গভীর রাতে নিজ বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়।

মিজানুর রহমান সোহেল জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার সত্যতা জানতে গণমাধ্যমের পক্ষ থেকে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তাকে এখানেই আনা হয়েছে। কেন রাত ১২টার পর একজন গণমাধ্যম কর্মীকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে সেটা জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবি কার্যালয় আনা হয়েছে।

মিজানুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার সময় আশরাফুল নামের জনৈক পুলিশ সদস্য সোহেলের স্ত্রীকে জানান, ‘ডিবিপ্রধান তার সাথে কথা বলতে চান, কথা শেষ হলে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

পে স্কেল নিয়ে যত তথ্য

পে স্কেল নিয়ে যত তথ্য

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দেবে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App