×

গণমাধ্যম

মির্জা ফখরুল

সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত

বিএনপি মহাসচিব বলেন, আপনাদের অনেকগুলো ইউনিয়ন, বিএফইউজে, ডিআরইউ আবার এগুলোরও দুই-তিনটি ভাগ। আপনারাদের নিজেদের ভেতরেই দলীয়করণ বাড়ছে। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়; কিন্তু আপনারা নিজেরাই যদি পকেটে ঢুকে যান, তখনই সমস্যা তৈরি হয়।

তিনি বলেন, বিএনপি ৩১ দফার মাধ্যমে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে যে তারা একটি স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে চায়। এ কারণে আমরা কমিশন গঠনের অঙ্গীকার করেছি। জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এ বিষয়ে নিঃসন্দেহে অগ্রাধিকার দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App