×

গণমাধ্যম

মাহমুদুর রহমান

আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে

ছবি : সংগৃহীত

নিরপেক্ষ সাংবাদিকতা করার কারণে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে প্রতিপক্ষ হিসেবে দেখত, আর বর্তমান সরকারও একইভাবে দেখছে—এমন মন্তব্য করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত ‘নির্যাতন প্রতিরোধের জন্য রাষ্ট্রের দায়িত্ব ও অঙ্গীকার’ শীর্ষক এক ন্যাশনাল কনসালটেশন সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সভায় নির্যাতন প্রতিরোধ এবং UNCUT ও OPCAT বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

দীর্ঘ কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, তার একমাত্র ‘অপরাধ’ ছিল নিরপেক্ষভাবে সাংবাদিকতা করা এবং ‘আমার দেশ’ পরিচালনা করা। এর জন্য তাকে নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছে এবং দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে।

তিনি বলেন, সত্য তুলে ধরার কারণে তৎকালীন সরকার তার পত্রিকাকে সরকারবিরোধী হিসেবে দেখত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন, আগে যে দলটি বিরোধী ছিল, এখন সেই দল (বিএনপি) ক্ষমতায়—যা ইতিবাচক দিক। তবে তার মতে, বর্তমান সরকারও ‘আমার দেশ’-কে নিজেদের বিরোধী এবং নতুন বিরোধী শক্তি হিসেবে বিবেচিত জামায়াতে ইসলামীর পক্ষের বলে মনে করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতা করতে গেলে এমন মূল্য দিতে হয়। বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস হওয়ায় এখনই চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, সরকার সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় প্রয়োজন।

মাহমুদুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেও অতীতে নির্যাতনের শিকার ছিলেন, ফলে এই সরকার একটি ভিন্ন বাস্তবতায় গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, গত ১৫ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ টেনে নির্যাতন বন্ধে চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি: রাজনৈতিক সদিচ্ছা, বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর নজরদারি, আধুনিক জিজ্ঞাসাবাদ কৌশলে প্রশিক্ষণ এবং নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নির্যাতনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

স্ত্রী তালাক দেওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন স্বামী

স্ত্রী তালাক দেওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন স্বামী

৪ ইঞ্চি জমি নিয়ে বিরোধে যুবক নিহত

৪ ইঞ্চি জমি নিয়ে বিরোধে যুবক নিহত

রিমান্ড শেষে কারাগারে হাফিজুর, আদালতে দেননি জবানবন্দি

তনু হত্যাকাণ্ড রিমান্ড শেষে কারাগারে হাফিজুর, আদালতে দেননি জবানবন্দি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App