৫ আগস্ট নোয়াবের ছুটি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্রের অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াবভুক্ত সংবাদপত্রের অফিস বন্ধ থাকবে। তবে প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থার মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলো চাইলে এ দিনও পত্রিকা প্রকাশ করতে পারবে।
অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
