×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হাইফা শহর হিজবুল্লাহর মিজাইলে ‘লণ্ডভণ্ড’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২১ এএম

ইসরায়েলের হাইফা শহর হিজবুল্লাহর মিজাইলে ‘লণ্ডভণ্ড’

ইসরায়েলের হাইফা শহর

ইসরায়েলের হাইফা শহর পর্যটকদের পছন্দের তালিকায় অন্যতম। সেখানে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটকদের সমাগম হয়ে থাকে।

সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি পরিত্যাক্ত নগর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, সুন্দর শহর এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংসস্তুপ। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। হিজবুল্লাহর পাশাপাশি সেখানে ড্রোন হামলা চালায় ইরাকের প্রতিরোধ যোদ্ধা এবং রকেট হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও।

হামাসের সঙ্গে গত বছরের ৭ অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এক বছরের মধ্যেই তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এর জেরে সম্প্রতি ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। চারদিকে শুধুই কেবল ধ্বংসস্তূপ।

পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা শলম হাসকেল ইন্ডিয়া টুডেকে বলেন, ‘পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান। কিন্তু এখন কোথাও কেউ নেই। পুরো খালি।’

ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র ৫-৭ কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা। তিনি বলেন, সেখানে এখন ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App