×

মধ্যপ্রাচ্য

ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৬ পিএম

ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। ছবি : সংগৃহীত

ইরাকের কিরকুক বিমানবন্দরে সামরিক অবকাঠামোতে একাধিক রকেট আঘাত হেনেছে। সোমবার (৩০ জুন) মধ্যরাতে (রাত ১১.৩০) এ হামলায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন।

এছাড়া আরেকটি রকেট কিরকুক শহরের একটি বাড়িতে আঘাত হানে, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আনাদোলু ও এএফপির।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক অবকাঠামোতে দুটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন।

আরো পড়ুন : সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

এক কর্মকর্তার মতে, একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরো বলেন, তৃতীয় রকেটটি উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। 

কিরকুকের বিমানবন্দরে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। এদিকে এই রকেট হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।  

কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি সাহাবুদ্দিন চুপ্পুকে ‘সেফ এক্সিট’ দিতে চায় : আখতার হোসেন

বিএনপি সাহাবুদ্দিন চুপ্পুকে ‘সেফ এক্সিট’ দিতে চায় : আখতার হোসেন

নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

নোবিপ্রবি নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

আখাউড়া সীমান্ত চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App