×

মধ্যপ্রাচ্য

ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম

ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল-আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেমের এই মসজিদটির প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত একাধিক সূত্র ‘মিডল ইস্ট আই’কে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি আল-আকসা তদারকির দায়িত্বে থাকা ইসলামী ওয়াকফ কমিটিকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ‘নিরাপত্তা পরিস্থিতির’ অজুহাত দেখিয়ে চলতি মাসের শুরুতেই আল-আকসা বন্ধ করে দেওয়া হয়। পবিত্র রমজান মাসে এমন নজিরবিহীন পদক্ষেপকে ফিলিস্তিনিরা নিরাপত্তার ছুতায় মসজিদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখছেন। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম রমজানে ফিলিস্তিনিরা আল-আকসায় জুমার নামাজ আদায় করতে পারেননি।

মসজিদ বন্ধ হওয়ার পর থেকে বিশাল এই চত্বরে প্রতি শিফটে মাত্র ২৫ জন ওয়াকফ কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওয়াকফ সূত্র জানিয়েছে, পান্ডুলিপি বিভাগের একজন অতিরিক্ত কর্মীকে প্রবেশের অনুমতি চাওয়া হলেও তা নাকচ করে দেয় ইসরায়েলি পুলিশ। উল্টো হুমকি দেওয়া হয়েছে, বাড়তি কোনো কর্মী প্রবেশ করলে কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের আবারও মসজিদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

ওয়াকফ কর্মকর্তাদের আশঙ্কা, ইসরায়েলি বাহিনী আল-আকসার প্রধান নামাজের হলো এবং ডোম অব দ্য রক এর ভেতরেও গোপন ক্যামেরা স্থাপন করেছে, যার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

আল-আকসা বন্ধের পাশাপাশি জেরুজালেমের পুরাতন শহর কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। যুদ্ধের অজুহাতে কেবল স্থানীয় বাসিন্দাদের সেখানে থাকতে দেওয়া হচ্ছে। ফলে এক সময়ের প্রাণচঞ্চল এই এলাকা এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অথচ পুরনো শহরের দেয়ালের ঠিক বাইরে জনজীবন স্বাভাবিক রয়েছে।

গত রোববার পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে শত শত পুলিশ মোতায়েন করে আল-আকসার সব পথ বন্ধ করে দেওয়া হয়। এতে হাজার হাজার মুসল্লি রাজপথে নামাজ আদায় করতে বাধ্য হন। আল-আকসা মসজিদের অধ্যাপক ড. মুস্তফা আবু সোয়ে বলেন, পুরনো শহরের ভেতর ও বাইরের পরিস্থিতির এই বৈপরীত্য বিস্ময়কর। তার মতে, যদি সত্যিই নিরাপত্তা ঝুঁকি থাকত, তবে আল-আকসার বিশাল ভূগর্ভস্থ হলগুলোতেই বহু মানুষ আশ্রয় নিতে পারতেন।

ওয়াকফ কমিটির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আউনি বাযবায জানান, সাময়িক অজুহাতে আরোপিত এসব বিধিনিষেধ স্থায়ী রূপ নিতে পারে—এমন আশঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো দখলদার শক্তি অধিকৃত এলাকায় স্থায়ী পরিবর্তন আনতে পারে না। কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরেই আল-আকসার ঐতিহাসিক ‘স্ট্যাটাস কু’ বা স্থিতাবস্থা লঙ্ঘন করে যাচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাটমোহরে রোজার ঈদে জনপ্রিয় গোস্ত সমিতি

চাটমোহরে রোজার ঈদে জনপ্রিয় গোস্ত সমিতি

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

কাল বৈশাখী ঝড়ে কুয়াকাটায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড

কাল বৈশাখী ঝড়ে কুয়াকাটায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড

ডুমুরিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ রকিবুল ইসলাম

ডুমুরিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ রকিবুল ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App