×

মধ্যপ্রাচ্য

রাশিয়ার কৌশল শিখে ড্রোন যুদ্ধে নামছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:০০ এএম

রাশিয়ার কৌশল শিখে ড্রোন যুদ্ধে নামছে ইরান

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন যুদ্ধের নতুন কৌশল মধ্যপ্রাচ্যে প্রয়োগ করছে ইরান, এমনটাই বলছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ফাইবার অপটিক তারনির্ভর এফপিভি ড্রোন, যেগুলো সহজে জ্যামিং করে থামানো যায় না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের জন্য।

সম্প্রতি ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, বাগদাদে একটি মার্কিন ঘাঁটির ওপর দিয়ে এমন ড্রোন উড়ে গিয়ে ব্ল্যাক হক হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই ধরনের কৌশল ইউক্রেন যুদ্ধের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন এবং প্রয়োজনে হরমুজ প্রণালি খুলে দিতে সামরিক পদক্ষেপের কথাও ভাবছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনী এমন এক ড্রোন-নির্ভর যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতে পারে, যা ইরাক বা আফগানিস্তানের যুদ্ধের চেয়ে ভিন্ন।

বিশ্লেষক মার্টিন স্যাম্পসন বলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বাহিনী এফপিভি ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তার মতে, রাশিয়ার কাছ থেকে এই ধরনের কৌশল শিখে তা কাজে লাগানোর চেষ্টা করছে ইরান।

এদিকে যুদ্ধের ধরনেও বড় পরিবর্তন এসেছে। ইউক্রেন যেমন ড্রোন ব্যবহার করে রাশিয়ার নৌবাহিনীকে চাপে ফেলেছে, তেমনি ইরানও সমুদ্রপথে ড্রোন ব্যবহার করে হরমুজ প্রণালিতে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের ড্রোন প্রযুক্তি এখনও ইউক্রেনের মতো উন্নত না হলেও সরু জলপথে এগুলো অত্যন্ত কার্যকর হতে পারে। একইসঙ্গে ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থায় এ ধরনের ফাইবার অপটিক ড্রোন ঠেকানো কঠিন।

রাশিয়া ও ইরানের মধ্যে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও উল্লেখ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, দুই দেশ যৌথভাবে ড্রোন প্রযুক্তি উন্নত করছে এবং যুদ্ধের অভিজ্ঞতা ভাগাভাগি করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখনো এফপিভি ড্রোন ব্যবহারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। যদিও মার্কিন মেরিন কোর এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে, তবে ইউক্রেনের মতো প্রতিরক্ষামূলক সক্ষমতায় পৌঁছাতে আরও সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে এফপিভি ড্রোন বড় ধরনের ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো কতটা প্রস্তুত! তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে

ঈদের পর মুরগি-মাছের বাজারে স্থিতিশীলতা

ঈদের পর মুরগি-মাছের বাজারে স্থিতিশীলতা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App