×

মধ্যপ্রাচ্য

রিয়াদে আরো দু’টি ড্রোন ভূপাতিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম

রিয়াদে আরো দু’টি ড্রোন ভূপাতিত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরবের রিয়াদে আরো দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ এলাকার দিকে ধেয়ে আসা আরও দুটি ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করেছে।’

এদিকে আজ শুক্রবার জুমার দিন এক ঘণ্টারো কম সময়ের মধ্যে রাজধানী রিয়াদের কাছে এটি দ্বিতীয় এ ধরনের হামলা।

সর্বশেষ হামলায় সৌদি আরব জানিয়েছিল, ‘তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং চারটি উপসাগরের জলে বা খোলা জায়গায় পড়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App