×

মধ্যপ্রাচ্য

বিশেষজ্ঞদের

ইরানের বেসামরিক স্থাপনায় হামলাকে ‘যুদ্ধাপরাধ’ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

ইরানের বেসামরিক স্থাপনায় হামলাকে ‘যুদ্ধাপরাধ’ ঘোষণা

ছবি: সংগৃহীত

ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা ‘যুদ্ধাপরাধ’-এর শামিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ওয়াশিংটনের সঙ্গে নতুন চুক্তিতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও লবণাক্ত পানি পরিশোধন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে ব্যাপক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময়ে এই হুমকি এলো যখন দেশটিতে চলমান যুদ্ধে ইতিমধ্যে ১ লাখ ১৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।ট্রাম্পের এই অবস্থান বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

তাদের মতে, বেসামরিক জানমালের জন্য অপরিহার্য এসব স্থাপনায় হামলা হবে একটি 'নির্লজ্জ যুদ্ধাপরাধের' শামিল।

যুদ্ধাপরাধ বিষয়ক সাবেক মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন জে র‍্যাপ বলেছেন, ‘লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রের ওপর যেকোনো হামলা “নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ হবে… এ নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই।’
আমেরিকান-ইসলামিক সম্পর্ক পরিষদ কংগ্রেসকে আহ্বান জানিয়েছে, ‘ওয়াশিংটনকে যুদ্ধ “তীব্রতর” করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন বন্ধ করতে এবং ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে।’

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা এমন এক সময়ে ঘটছে, ‘যখন দক্ষিণ লেবাননে বেসামরিক অবকাঠামোর ওপর ইসরায়েলি হামলা চলছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েল সীমান্তের কাছের সমস্ত বাড়িঘর ধ্বংস করার পরিকল্পনা ঘোষণা করেছে। 

মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছে, ‘দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার মাধ্যমে ইসরায়েল তার ‘গাজা প্লেবুক’ লেবাননে রপ্তানি করার চেষ্টা করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App