×

মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অভিযান চালাবে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অভিযান চালাবে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের দেওয়া ১০টি প্রস্তাবের সবকটি মেনে নেওয়ার পরও যুক্তরাষ্ট্রকে সমর্থন জানালেও লেবাননের ক্ষেত্রে শর্ত মানতে রাজি নয় ইসরায়েল। বুধবার (৮ এপ্রিল) দখলদার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সাময়িক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত তারা সমর্থন করছে। তবে এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে প্রযোজ্য হবে না, অর্থাৎ সেখানে অভিযান চালাতে পারে তেল আবিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগ তাদের সমর্থন রয়েছে। এর লক্ষ্য হলো ‘ইরান যেন আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় এসব লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন : যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিশংসনের দাবি

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ইসরায়েল স্পষ্টভাবে লেবাননের ক্ষেত্রে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে।

২ মার্চ থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহর হামলার পর লেবানন ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১,৫০০ এর বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে এবং ‘বাফার জোন’ তৈরির জন্য আরো এলাকা দখলের লক্ষ্য নিয়েছে।

নেতানিয়াহুর ঘোষণার বিষয়ে হিজবুল্লাহ বা লেবাননের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বা যুক্তরাষ্ট্রও চুক্তি লঙ্ঘনের বিষয়ে মন্তব্য করেনি।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App