×

মধ্যপ্রাচ্য

আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানালো সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানালো সৌদি

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

যদিও এর আগে শোনা গিয়েছিল, সৌদি তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করেনি। কিন্তু পরবর্তীতে দেশটির পাঁচ সদস্যের একটি দল আসে।

রয়টার্সের প্রতিবেদনে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার (৩ জুলাই) সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে প্রতিনিধি দলটি তেহরানে অনুষ্ঠিত শেষকৃত্য ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেয়।

দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের ইতিহাস থাকা সত্ত্বেও ইরানের এই রাষ্ট্রীয় আয়োজনে সৌদি প্রতিনিধিদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের মতে, শেষকৃত্যানুষ্ঠানে সৌদি আরবের উপস্থিতি দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ধারাবাহিকতারই প্রতিফলন। এটি পারস্পরিক শ্রদ্ধা ও আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ জোরদারের ইতিবাচক বার্তা বহন করছে বলেও তাদের অভিমত।

মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রেক্ষাপটে এই অংশগ্রহণ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

প্রতিমন্ত্রী টুকু খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App