×

গান

অসুস্থ সংগীতশিল্পী নচিকেতা, হাসপাতালে ভর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

অসুস্থ সংগীতশিল্পী নচিকেতা, হাসপাতালে ভর্তি

নচিকেতা চক্রবর্তী। ছবি : সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার (৬ ডিসেম্বর) রাতে অসুস্থতা দেখা দিলে ৬১ বছর বয়সী এই গায়ককে তাৎক্ষণিকভাবে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকদের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার গভীর রাতে আচমকা বুকে অস্বস্তি অনুভব করেন নচিকেতা। রাত দুইটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে তার হৃদ্‌যন্ত্রে জটিলতা ধরা পড়ে। পরে চিকিৎসকেরা তার বুকে দুটি স্টেন্ট বসান। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : বাস দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ খ্যাত অভিনেতা

নচিকেতার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, বাবা ভালোই ছিলেন। নিয়মিত অনুষ্ঠানও করেছিলেন। হঠাৎ শরীর খারাপ হওয়ায় এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নিয়ে যাই। তাই বড় কোনো সমস্যা হয়নি। হার্টে একটি সমস্যা হচ্ছিল। এখন আগের তুলনায় অনেকটাই ভালো।

রোববার নচিকেতার আসানসোলে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে শারীরিক অসুস্থতার কারণে সেটি বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অন্যান্য অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App