×

গান

ফাইনালের আগেই মঞ্চ মাতাবেন সঞ্জয়-প্রীতম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম

ফাইনালের আগেই মঞ্চ মাতাবেন সঞ্জয়-প্রীতম

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আজ সেই অন্তিম সময়, যেখানে ফাইনালের মাঠে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করেই রাজধানীর ঢাকায় আয়োজন করা হয়েছে  বিশেষ স্ক্রিনিং ও কনসার্ট।

কন্সার্টটি দুটি ভিন্ন ভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে। যেখানে পারফর্ম করবেন  বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। 

আরো পড়ুন: 'ফিরে আসার গল্প'তে ফিরছেন সুমাইয়া শিমু

কানাডায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন। এর পর থেকেই দেশ থেকে দেশের বাইরে বেশ আলোচনায় রয়েছেন ডিজে সঞ্জয় দেব। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও গান  করেছেন। এবার বিশ্বকাপ যাত্রার অংশ হিসেবে বাংলাদেশে পারফর্ম করবেন তিনি। একইসঙ্গে পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। 

জানা যায়, সঞ্জয় দেব ঢাকায় পৌঁছেছেন, বাংলাদেশের যেখানে আজ পারপফর্ম করবেন সে জায়গাও ঘুরে দেখেছেন। কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছেন, ‘ফিফা বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের বাইরে আরো বেশ কয়েকটি মঞ্চে গেয়েছি। এবার ঢাকায় গাইতে এলাম, যেখান থেকে আমার গল্পের শুরু হয়েছিল। এই কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড।’

আরো পড়ুন: কবে বিয়ে করছেন দীঘি

অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উড়াল দেবেন। সেখানে সানফ্রান্সিসকোতে তাঁর আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।

এছাড়াও, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরো একটি অনুষ্ঠান হবে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে। বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করার সঙ্গে দর্শকের জন্য জমজমাট কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে পারফর্ম করবেন বাংলা দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। একই সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন  ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম।

আয়োজিত এ কন্সার্ট চলবে আজ রোববার (১৯ জুলাই) রাত থেকে সোমবার (২০ জুলাই) সকাল পর্যন্ত চলবে এই আয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App