×

গান

জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ, নতুন লুকে চমক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ, নতুন লুকে চমক

ছবি: সংগৃহীত

পোস্টারের পর এবার প্রকাশ পেয়েছে চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’র টিজার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই চিত্রনায়ক নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিজারটি প্রকাশ করেন।

এর আগে নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিকারি’র একটি পোস্টার প্রকাশ করেছিলেন জায়েদ খান। পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কারণ, পোস্টারে দেখা যায় কয়েকজন তরুণী জায়েদ খানের মুখের দিকে হাত বাড়িয়ে আছেন। ওপরে বড় অক্ষরে লেখা ছিল ‘শিকারি’।

তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ নাকি অন্য কোনো আয়োজন—সেই সময় তা স্পষ্ট করেননি জায়েদ। পরে প্রকাশিত আরেকটি পোস্টারে অনেকটাই পরিষ্কার হয় রহস্য।

আরও পড়ুন: আদিত্যর সঙ্গে সম্পর্ক-ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পূজা

সেই পোস্টারে রাজকীয় একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় জায়েদ খানকে। তাঁকে ঘিরে রয়েছেন তিন নারী। পেছনে নিউইয়র্ক শহরের রাতের দৃশ্য। পোস্টারে বড় করে লেখা ‘শিকারি’, সঙ্গে রয়েছে ‘কামিং সুন’ ঘোষণা।

পোস্টারের নিচের তথ্য থেকেই জানা যায়, ‘শিকারি’ মূলত একটি মিউজিক ভিডিও। এতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। গানটির পরিচালনায় রয়েছেন বদরুদ্দুয়া সাগর।

আরও পড়ুন: ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

অবশেষে টিজার প্রকাশের মধ্য দিয়ে ‘শিকারি’র আনুষ্ঠানিক ঝলক সামনে আনলেন জায়েদ খান। টিজার প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কাজটির প্রশংসা করে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, পর্তুগালসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মঞ্চ পরিবেশনায় দেখা গেছে এই চিত্রনায়ককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

ডা. শফিকুর রহমান ‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App