×

ঢালিউড

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম

ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ অল্প সময়ের ক্যারিয়ারেই ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে।

সালমান শাহর পরিবারের পক্ষ থেকেও তাঁর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন সময়ে তাঁর সাবেক স্ত্রী সামিরাকে ঘিরেও নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে।

১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। কয়েক বছরের দাম্পত্যের পর সালমান শাহর আকস্মিক মৃত্যু তাঁদের জীবনে গভীর শোকের অধ্যায় তৈরি করে। এরপরও সামিরাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা ধরনের আলোচনা সামনে এসেছে।

কয়েক বছর আগে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়। ছবির ওই নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ছবিটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা সামনে আসে।

এ বিষয়ে সে সময় কথা বলেছিলেন সামিরা ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। তিনি দাবি করেন, ছবিতে ডনের পাশে থাকা নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা। ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল বলেও জানান তিনি।

মোস্তাক ওয়াইজের ভাষ্য অনুযায়ী, ‘আশা ভালোবাসা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। শুটিংয়ের সময় মজা করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরবর্তী সময়ে ছবিটি নিয়ে ডনের সঙ্গে মজা করতেন বলেও দাবি করেন মোস্তাক।

মোস্তাক ওয়াইজ আরও জানান, ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবিও রয়েছে। তাঁর দাবি, একবার সামিরা ম্যাগাজিন পড়ার সময় সালমান শাহ ছবি তুলছিলেন। তখন ডন হাত বাড়িয়ে দিলে সামিরার সঙ্গে তাঁর একটি ছবি তোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডন ও সামিরার আরও কিছু ছবি সম্পাদিত বলেও দাবি করেন মোস্তাক ওয়াইজ। তাঁর মতে, এসব ছবির বেশিরভাগই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছিল।

অন্যদিকে, ভাইরাল হওয়া ছবি নিয়ে নিজের অবস্থানও জানিয়েছিলেন সামিরা। তাঁর দাবি ছিল, তাঁর একটি ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং সালমান শাহর ভক্তদের একটি অংশ না জেনে তাঁকে ভুল বুঝছেন।

সামিরা আরও বলেছিলেন, ডন তাঁর কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তিনি ডনের পা ছুঁয়ে সালাম করতেন। ফলে ছবিকে কেন্দ্র করে যে ধরনের অপবাদ ছড়ানো হয়েছিল, তা সঠিক নয় বলেই তাঁর বক্তব্য ছিল।

সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও তাঁকে ঘিরে মানুষের আগ্রহ কমেনি। তাঁর ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে নতুন করে আলোচনা সামনে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App