×

ময়মনসিংহ

নালিতাবাড়ীতে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

নালিতাবাড়ীতে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে মালিঝি নদী থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২সেপ্টেম্বর) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় মালিঝি নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে আসা একটি অজ্ঞাতনামা নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। রাতে মরদেহটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। 

আরো পড়ুন : কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

তিনি বলেন, পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে মরদেহটিতে কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের পর এই মরদেহ কোথাও কবর দেওয়া হয়েছিল। পাহাড়ি ঢলে হয়তো কবর ভেঙে মরদেহটি ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App