×

ময়মনসিংহ

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Icon

দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেন আদালত।

আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল ১ নম্বর আসামি আমিনুল ইসলাম (২৭) যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তার (২৩) কে শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর তাকে জেলার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন সুজানার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সুজানার বাবা বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আসামির উপস্থিতিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক আবদুর রহিম আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?

বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি ইরানের

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App