×

ময়মনসিংহ

অসুস্থ মাকে নিয়ে চরম বিপাকে মেয়ে আজমিনা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম

অসুস্থ মাকে নিয়ে চরম বিপাকে মেয়ে আজমিনা

ছবি: নিজস্ব

শেরপুরের ঝিনাইগাতীতে অসুস্থ মা আকলিমা বেগমকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তার মেয়ে আজমিনা বেগম (৩৫)। উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মরহুম আব্দুস ছামাদের মেয়ে আজমিনা এখন দিশেহারা। অভাবের তাড়নায় মা-মেয়ের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে, তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মায়ের অসুস্থতা ও জরাজীর্ণ বসতঘর।

পারিবারিক সূত্রে জানা যায়, আজমিনার বাবা আব্দুস ছামাদ ছিলেন একজন দিনমজুর। ৫ সদস্যের সংসারে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তাদের জীবন। কিন্তু বাবার মৃত্যুর পর দুই ছেলে বিয়ে করে আলাদা হয়ে যাওয়ায় বৃদ্ধা মা ও বিধবা আজমিনার দায়িত্ব নেওয়ার কেউ রইল না। বর্তমানে অসুস্থ মা আকলিমা বেগমের দেখাশোনার সব ভার আজমিনার কাঁধেই।

আজমিনা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যা পান, তা দিয়েই কোনোমতে চলে মা-মেয়ের সংসার। যেদিন কাজ জোটে না, সেদিন তাদের ঘরে চুলা জ্বলে না; কাটাতে হয় অভুক্ত অবস্থায়। শুধু খাদ্যের অভাবই নয়, অর্থ সংকটে ধুঁকতে থাকা আজমিনা তার অসুস্থ মায়ের প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।

তাদের জীবনযাপনের কষ্টের সীমা ছাড়িয়েছে জরাজীর্ণ বসতঘরটি। মাটির দেয়াল ধসে পড়েছে এবং মান্ধাতা আমলের মরিচা ধরা টিনগুলো দুমড়ে-মুচড়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে, তখন নির্ঘুম রাত কাটাতে হয় মা-মেয়েকে। ঘরটি সংস্কার করার মতো সামর্থ্য আজমিনার নেই।

অসহায় আজমিনা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও এখন পর্যন্ত কোনো কার্যকর সহায়তা পাননি। লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে না পেরে চরম দুরবস্থার মধ্যে দিনাতিপাত করছেন তারা। এমতাবস্থায় মায়ের চিকিৎসা ও ঘর সংস্কারের জন্য প্রশাসনসহ দেশের দানশীল ও বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। অসহায় এই পরিবারটির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App