×

ময়মনসিংহ

ফ্রিজের নিচে লুকানো গোখরার কামড়ে প্রাণ গেল কিশোরীর

Icon

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

ফ্রিজের নিচে লুকানো গোখরার কামড়ে প্রাণ গেল কিশোরীর

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গোখরা সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার পলাশতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম শিফা আক্তার (১৬)। সে দড়িপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের জেঠাতো ভাই শাকিল আহমেদ জানান, সকালে ঘরের ভেতরে ফ্রিজের উপর থেকে কিছু নামানোর সময় তার পায়ে বিষাক্ত গোখরা সাপ কামড় দেয়। শুরুতে বিষয়টি টের না পাওয়ায় তিনি গুরুত্ব দেননি। পরে তিনি মাদ্রাসায় চলে যান। বিকেলে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে মুখে ফেনা উঠতে থাকে।

পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ফ্রিজের নিচের মাটি খুঁড়ে একটি গোখরা সাপ দেখতে পেয়ে সেটি মেরে ফেলে বলে জানা গেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App