×

ময়মনসিংহ

সরকারি দপ্তরে ঢুকে ছাত্রদল নেতার হুমকি, ভিডিওতে ইউএনওর সতর্ক বার্তা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

সরকারি দপ্তরে ঢুকে ছাত্রদল নেতার হুমকি, ভিডিওতে ইউএনওর সতর্ক বার্তা

ছবি: গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। তবে এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে পরদিন পিআইও কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে যান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ। তিনি নিজের এলাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দ-সংক্রান্ত তথ্য জানতে চান। এ সময় অফিস সহকারীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুুুন: মৎস্য প্রজেক্ট দখল করে মাছ লুট, মানববন্ধনে বাধা ও হামলার চেষ্টা

অফিস সহকারীর অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়া দাপ্তরিক তথ্য দেওয়া সম্ভব নয় জানালে রিশাদ ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনার পরও দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় বুধবার (১৫ জুলাই) সকালে পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং অফিসে তালা ঝুলিয়ে দেন।

এরই মধ্যে বৃহস্পতিবার ইউএনও আফিয়া আমীন পাপ্পা কয়েকজন গণমাধ্যমকর্মীকে তাঁর কার্যালয়ে ডেকে ভিডিও বার্তা দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় তিনি সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তাদের হুমকি না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৭ ও ১৮৮ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে জানতে চাইলে অভিযুক্ত পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীকে হুমকি দেওয়া হয়নি। বরং এলাকার একটি সড়কের অনিয়ম এবং সরকারি সেলাই মেশিন বিতরণে অনিয়মের বিষয়ে জানতে তিনি পিআইও ও ইউএনও কার্যালয়ে গিয়েছিলেন। এসব অনিয়ম তুলে ধরায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ইউএনও আফিয়া আমীন পাপ্পা ভিডিও বার্তা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন বা কাজে বাধা দিলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তবে হুমকির অভিযোগে কোনো জিডি বা মামলা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই রকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি।’ কর্মচারীদের নিরাপত্তাহীনতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App