×

ময়মনসিংহ

আদালতের নির্দেশের পরও জমি দখলে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

আদালতের নির্দেশের পরও জমি দখলে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আদালতের নির্দেশে জমি বুঝে পেলেও এখনো নিজস্ব রেকর্ডভুক্ত জমির দখল নিতে পারছেন না নিলা সাংমা নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক হতদরিদ্র নারী। জমিতে গেলে বাধা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

নিলা সাংমা উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের বাসিন্দা এবং প্রশান্ত মারাকের মেয়ে। এ ঘটনায় তিনি গত ৩০ জুলাই ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নিলা সাংমার ৩০ শতাংশ রেকর্ডভুক্ত জমি দীর্ঘদিন ধরে তমির উদ্দিন নামে এক ব্যক্তি জবরদখল করে ভোগদখল করে আসছিলেন। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে লিগ্যাল এইডের বিচারক সরেজমিন তদন্ত, জমির কাগজপত্র যাচাই এবং পরিমাপ শেষে ৩০ শতাংশ জমি নিলা সাংমাকে বুঝিয়ে দেন।

এরপর গত ৩০ জুলাই তিনি ওই জমিতে বৃক্ষরোপণ করেন। তবে অভিযোগ রয়েছে, তমির উদ্দিন ও তার সহযোগীরা সেখানে গিয়ে রোপণ করা গাছপালা উপড়ে ফেলে দেন। শুধু তাই নয়, জমিতে যেতে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নিলা সাংমা।

তিনি বলেন, আদালতের নির্দেশে জমি বুঝে পেলেও এখনো সেখানে যেতে পারছেন না। প্রতিনিয়ত হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে তমির উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, কোনো প্রভাবশালীর জবরদস্তি বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App