×

ময়মনসিংহ

জামালপুর-টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:০১ এএম

জামালপুর-টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ এবং জামালপুরে আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে জামালপুর শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে গ্যাস সংকটের কারণে তাঁরা চাহিদা অনুযায়ী সিএনজি পাচ্ছেন না। এতে ভাড়ায় চলা অটোরিকশার চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

চালকেরা জানান, প্রতিদিন তাঁদের ৪০০ থেকে ৫০০ টাকার গ্যাস প্রয়োজন হলেও ফিলিং স্টেশন থেকে ৮০ থেকে ১০০ টাকার বেশি গ্যাস পাওয়া যাচ্ছে না। এর জন্য আবার ১১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

জামালপুর জেলায় মাত্র একটি সিএনজি ফিলিং স্টেশন থাকায় জেলার বিভিন্ন উপজেলার চালকদের ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে এসে গ্যাস নিতে হয়। কিন্তু অল্প পরিমাণ গ্যাস পাওয়ায় আসা-যাওয়ার পথেই তা শেষ হয়ে যায় বলে অভিযোগ তাঁদের।

অবরোধকারীরা জাবেদ ফিলিং স্টেশন থেকে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের পাশাপাশি জামালপুরে আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: একজনের অপরাধে অন্যেজনের ফাঁসি

দেওয়ানগঞ্জের অটোরিকশাচালক আকাশ বলেন, তাঁর গাড়িতে প্রতিদিন প্রায় ৫০০ টাকার গ্যাস প্রয়োজন। কিন্তু ফিলিং স্টেশনে এসে ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পাওয়ায় সেই গ্যাসে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসা-যেতেই শেষ হয়ে যায়। এতে যাত্রী পরিবহন করে আয় করার সুযোগ থাকছে না।

জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল রহমান বাবর বলেন, গ্যাস সরবরাহ না থাকায় তাঁদের পক্ষ থেকে চালকদের চাহিদামতো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁর দাবি, এতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই।

তিনি বলেন, যতক্ষণ গ্যাস সরবরাহ থাকে, ততক্ষণ চালকদের গ্যাস দেওয়া হয়। বর্তমানে সরবরাহ না থাকায় গ্যাস দেওয়া বন্ধ রয়েছে।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা

প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App