×

ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ

একাদশে ভর্তিতে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ৫৮০ টাকা আদায়

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

একাদশে ভর্তিতে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ৫৮০ টাকা আদায়

ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সময় নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৫৮০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিন কলেজে গিয়ে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের ৩ হাজার ১৩০ টাকার রশিদ দেওয়া হচ্ছে। এর বাইরে তথ্য ও নির্দেশনাবলী নামে ৩০ পৃষ্ঠার একটি বই দেওয়ার কথা বলে আরও ৩০০ টাকা নেওয়া হচ্ছে।

ভর্তির ৩ হাজার ১৩০ ও অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে ভর্তি কমিটির প্রধান উপাধ্যক্ষ আব্দুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে সেটি দেখাতে পারেনি।

পরে অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের কাছে গিয়ে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে তাঁর স্বাক্ষরিত উচ্চমাধ্যমিক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি ফি সহ অন্যান্য ফি আদায় তালিকায় ২ হাজার ৮৫০ টাকার নেওয়ার কথা থাকলেও টাকা আদায়ের রশিদে কোন খাত উল্লেখ না করে এক সাথে ৩ হাজার ১৩০ টাকা অগ্রণী ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখায় জমা নেওয়া হচ্ছে। রশিদ জমা দিয়ে অফিস থেকে ফরম উত্তোলনের সময় আরো অতিরিক্ত ৩০০ টাকা নেওয়া হচ্ছে। কলেজ নির্ধারিত ২ হাজার ৮৫০ নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে ৩ হাজার ৪৩০ টাকা। প্রতি শিক্ষার্থী কাছ থেকে ৫৮০ টাকা অতিরিক্ত নেওয়া হয়।

উপাধ্যক্ষ ও ভর্তি কমিটির প্রধান বলেন, হিসেবে ভুল হয়েছে পরে এটি সমন্বয় করা হবে। অতিরিক্ত ৩০০ টাকা কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন তথ্য ও নির্দেশনাবলী বই প্রদানের জন্য নেওয়া হচ্ছে এটা সব কলেজেই নেয়।

অধ্যক্ষ রফিকুল ইসলাম খান বলেন, উচ্চমাধ্যমিক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি ফি সহ অন্যান্য ফি আদায় তালিকায় ২ হাজার ৮৫০ টাকার নেওয়ার কথা কিন্তু বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এমনটি হয়ে থাকলে পরে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চল এর কলেজ শাখার উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অধ্যক্ষ স্বাক্ষরিত ভর্তি ও অভ্যন্তরীণ ফি সমূহ ব্যতীত অন্য কোন টাকা নেওয়ার নিয়ম নেই এবং রশিদ ছাড়া টাকা নেওয়া অনিয়ম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App