×

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: সংসদে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতা ২৪ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৫:২২ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। প্রথম দিন স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ খবর নিশ্চিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদীয় বৈঠক শেষে এ খবর জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বছরব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্মারক বক্তৃতা দেবেন ২৪ নভেম্বর বিকাল তিনটায়। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। দুদিনব্যাপী এই আলোচনা শেষে সেই প্রস্তাব গ্রহণ করবে সংসদ।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে গত বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার। তবে করোনাভাইরাস মহামারীর জন্য কর্মসূচিগুলো যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর বিজয়ের অর্ধশতবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গত বছরের নভেম্বর মাসে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশনে বসে জাতীয় সংসদ। ওই অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App