×

জাতীয়

রিয়াজের শ্বশুরের আত্মহত্যা, শুরুতে বুঝতে পারেনি ফেসবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৮ পিএম

রিয়াজের শ্বশুরের আত্মহত্যা, শুরুতে বুঝতে পারেনি ফেসবুক

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মহসীন খান আত্মহত্যা করবেন এটা বুঝতেই পারেনি ফেসবুক। ভবিষ্যতে এভাবে আত্মহত্যা রোধে সিআইডি ও ফেসবুক একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আত্মহত্যার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ফেসবুক লাইভে এসে সম্প্রতি নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসীন খান। মহসীন খান সাড়ে ১৬ মিনিটের বেশি ফেসবুক লাইভে ছিলেন। পরে মনে হলো কেন এ বিষয়টি আমরা টের পেলাম না? আমি নিজেই নিজেকে দোষারোপ করেছি। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুর অফিসে জানতে চাই। ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে জানায়, লাইভের প্রথমে মহসীনের কথা স্বাভাবিক ছিল, তিনি আত্মহত্যা করবেন এমনটা তাদের মনে হয়নি। তিনি বলেন, প্রথমে মহসীন পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন নিয়ে কথা বলছিলেন যার ফলে ফেসবুক আত্মহত্যার বিষয়টি বুঝতে পারেনি। ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তারা যেন আত্মহত্যা রোধে আমাদের সঙ্গে কাজ করে। সিআইডি প্রধান বলেন, মহসীন যখন লাইভ শুরু করেছিলেন তখন যারা লাইভ দেখছিলেন তাদের খোঁজার চেষ্টা করছি। কাউকে দোষারোপ করা নয়, বরং সচেতনতা তৈরি করতেই তাদের খোঁজা হবে। ভবিষ্যতে যাতে তারা সচেতন হয়ে আমাদের এসব বিষয়ে জানাতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App